কবিতা: দুর্নীতি | এ এম হাসান নাসিম

দুর্নীতি

- এ এম হাসান নাসিম
পর শক্তি
পর চিন্তা
নিজকে না চিনে
করি নিন্দা
সদা সত্য
বলে ভক্ত
তবু স্বার্থের কাছে
নিজে নষ্ট
কতো কষ্ট
পথ ভ্রষ্ট
তবু অন্যের কাছে
দেখাতে শ্রেষ্ঠ
আহা স্বাদ
নাহি বাধ
কেউ শিক্ষা পেলেই
হয় কি সৎ?
লাজ ভীতি
নাই নীতি
এতো সম্মানি
কি? দুর্নীতি?
এতো সেবা
তাই দিবে
দিয়ে দাও এখানে
দেখে কেবা?
ছি কি বলে
চিন্তা সরলে
কাজটা করে দেবো
সুযোগ পেলে!
চিন্তা নোংরা
তাই গোমড়া
দুর্নীতি করে তাই
করে ওমরা!

Comments

Popular posts from this blog

কবিতা: বিদ্যুৎ | মুহাম্মাদ আব্দুল হালিম