কবিতা: বিদ্যুৎ | মুহাম্মাদ আব্দুল হালিম
বিদ্যুৎ
______ মুহাম্মাদ আব্দুল হালিম।।
বিদ্যুৎ,
কেন তোমার গোস্যা?
এই আছ
এই নাই
কোথা গেছ
খোঁজ নাই
কিসে পাই ভরসা!
তুমি বড়
অভিমানি,
যত শুনি
কানাকানি
কিছুদিন থির হয়ে থাক না!
আঁধারিতে
আলো দাও
ভোগ দিয়ে
সুখ পাও
অকারণে মুখে মুখে বকো না।
বিদ্যুৎ, ওহে ভাই
ঠিকঠাক বলে যাই
তুমি আজ গৃহিণীর দ্বন্দ্ব,
কভূ দেখি
চুপ মারো
ফের দেখি
ফাল মারো
তুমি বিনে সবকিছু বন্ধ।
বিদ্যুৎ,
লাইনচ্যুত
তুমি শালা
উব্বুৎ(?)
তুমি বিনে সংসারে কষ্ট,
জমাকরা
গোশ্ত মাছ
মুরগী ও
রাজহাঁস
শাক- ভাত সবই অাজ নষ্ট।
তুমি নাকি
ঢের মোটা
আজ দেখি
ছোটা ছোটা
নেতাদের তুমি কত গর্ব,
কে তোমার
তুমি কে
যাদুমনি
সোনা হে
তুমি বিনে ক্ষমতাই খর্ব।
আছ তুমি
সংসদে
নাচ ভাই
পদে পদে
বাস্তবে কী তোমার শক্তি?
ঝড় হলে
পর হও
বাদলেতে
বদলাও
তারপরও রাখিবে কে ভক্তি?
বিদ্যুৎ
যমদূত
হিসেবেতো
পরাভূত
শক্তিতে তুমি নও পুষ্ট,
বিদ্যুৎ
খুঁৎ খুঁৎ
স্বভাবেতে
ন্যাড়া ভূত
সব দোষে তুমি আজ দুষ্ট।
(লেখক আমর বড় দুলাভাই, মুহাম্মাদ আব্দুল হালিম একজন মুহাদ্দিস ও শিক্ষক ছিলেন। তিনি ২০১৫ সালে ইন্তেকাল করেছেন)
Comments
Post a Comment