কবিতা: কবর দে স্বৈরাচার | এ এম হাসান নাসিম
কবর দে স্বৈরাচার
-এ এম হাসান নাসিম
কবর দে স্বৈরাচার
খবর দিলো মা
তুই মিছিলে না গেলে
ভাত খাবো না!
আজ যাবো, কাল যাবো
মিছিল করবো, মিটিং করবো
এই স্বৈরাচার পতন করবো
পরে তোমায় ফোন করবো
কথা হবে মা
তোমার ছেলে ছুটেছে আজ
ঘরে ফিরবে না
তোমার ডাকে এই নতুন সাজ
০৪ জুন ২০২৩
Comments
Post a Comment