কবিতা: দাদা ও-দাদা | এ এম হাসান নাসিম

দাদা ও-দাদা

- এ এম হাসান নাসিম

আমার গায়ে কাদা
আছি কাদার মধ্যে ভালো
যদি জ্বালতে পারি একটু আলো!
দাদা ও-দাদা
মানুষ আমি সাদা
পেলে খাই নাইলে নাই
চলছে ভালো, খেটে খাই!
দাদা, দেখুন দাদা
আমার গায়ে কাদা
দু'মুঠো খাই, তবু চাই
সর্ব সম্মান আমিও পাই!
দাদা, শুনুন দাদা
আমি মানুষ সাদা
কেমন দেশে আছি
কষ্টে করে জীবন বাজী!
দাদা, বুঝলেন দাদা
কেউ নয় সাদা
সব দুর্নিতির ছলচাতুরী
আমার কি? চালাই হাতুড়ী!

বর্তমান সময়ের বাস্তব দিকের কিঞ্চিৎ কিছু তুলে ধরার চেষ্টা করলাম।

২৩ অক্টোবর ২০২৩

Comments

Popular posts from this blog

কবিতা: বিদ্যুৎ | মুহাম্মাদ আব্দুল হালিম