কবিতা: প্রতিবাদী | এ এম হাসান নাসিম

প্রতিবাদী 

-এ এম হাসান নাসিম

আমি একটু প্রতিবাদী
প্রতিবাদটাই স্বভাব
দিন দুপুরে হাক ডাক আমার
রাতে বেজায় ভাব!
কথায় বেশ গরম আমি
সরম লজ্জা কম
প্রতিবাদে চিল্লাই আমি
কথাও বলি কম!
বেজায় হাসি, সে কি খুসি
চাল বুঝিনি ভাই
রাজনীতি রীতি নিতি
বেজায় খারাপ ছাই!
খেলাম মার দিলাম দৌড়
রক্ষা হলোনা তাতে
দুটি পিটান খেয়ে আমার
বেন্ডেজ এখন হাতে!
বলছিলো দাদা এটি খুব সাদা
শুধু প্রতিবাদ করে যাও
যাইহোক ওপরে আসবেনা ধুপ করে
নিচে বসে এগুলো খাও!
শুনেছিলাম কথা মানিনি তথা
খেতে হলো দু'টো বারি
বাম হাত ভেংগে ঝুলেছে গলায়
ডান হাতে শৌচাগারে কি করি!
ধরি ধরি ধরি মরি মরি মরি
আহ উহ কি বেথা
আর নেই আমি নেই প্রতিবাদ
ধুত ছাই ছাতা মাথা।

০১ আগস্ট ২০২৩

Comments

Popular posts from this blog

কবিতা: বিদ্যুৎ | মুহাম্মাদ আব্দুল হালিম