কবিতা: ভুলেছি | এ এম হাসান নাসিম

 ভুলেছি

- এ এম হাসান নাসিম
আজ ভুলেছি ভোট, ভুলেছি রাষ্ট্র
ভুলেছি ফেলানীর লাশ
সাগর রুনির হত্য কান্ড
হয়ে গেছে ইতিহাস!
আজ ভুলেছি ভালো, ভুলেছি মন্দ
ভুলেছি সত্যের জিত
মুখ বুঝে মেনে নেই সবই
তাই খুন হয় বিশ্বজিৎ!
ভাইয়ে ভাইয়ে দন্দ, কি তাতে মন্দ
নিশ্চিন্তে চলে আহার
শিক্ষা নাই শিক্ষাঙ্গনে
বুয়েটে মরে আবরার!
ঘরে ঘরে কষ্ট, হয়ে সব নষ্ট
ভুলে গেছি ইতিহাস
নিরঅপরাধ ফাঁসিতে ঝোলে
গুম হয় ইলিয়াস!
কই যদি কথা, তাতে মাথা বেথা
হতে পারি গ্রেফতার,
শত আলেম নির্দোষ হয়েও
বরণ করেছে কারাগার!

Comments

Popular posts from this blog

কবিতা: বিদ্যুৎ | মুহাম্মাদ আব্দুল হালিম