কবিতা: চুরি করলি তুই | এ এম হাসান নাসিম

চুরি করলি তুই

-এ এম হাসান নাসিম

কর দিমু মুই
ভালোই খেলা পাতছো
ডাকাতি করো
সাধুকে ধরো
এভাবেই এগিয়ে যাচ্ছো?
ভরিয়া ভুড়ি
দেশ সহ চুরি
এ কেমন খেলা হায়
দেশটা আমার
আমাদের সবার
কোথায় পালাবি হায়!
দিতে হবে হিসাব
ছাড়িয়া দে সব
বুঝে নিবো পাই পাই
আমার দেশ
লুটপাটে শেষ
এতো সহজে ভুলি নাই!

৯ জুন ২০২৩

Comments

Popular posts from this blog

কবিতা: বিদ্যুৎ | মুহাম্মাদ আব্দুল হালিম