কবিতা: কাইঠু | এ এম হাসান নাসিম
কাইঠু
-এ এম হাসান নাসিম
কি হয়েছে এমন
বেড়েছে কেবল বারোশো
তাতে কি হয়েছে
আগে ছিলো একশো!
এটা মাত্র কাচা মরিচ
না খেলে কি আসে যায়
শুকনো দিয়ে চালিয়ে নে
ঝাল তো ওটাতেও পাওয়া যায়!
ঝাল দরকার, কি করবে সরকার
সব সিন্ডিকেটে আটকা
এক'পা আগলে দু'পা পিছায়
কাইঠু পেয়ে টাটকা!
কাইঠু কি ভাই টাকা দেয় না?
এটা কি কও ভাই?
এতো প্রশ্ন কেন করিস
টাকা যেটা কাইঠু সেটাই!
০২ জুলাই ২০২৩
Comments
Post a Comment