Posts

কবিতা: দাদা ও-দাদা | এ এম হাসান নাসিম

দাদা ও-দাদা - এ এম হাসান নাসিম আমার গায়ে কাদা আছি কাদার মধ্যে ভালো যদি জ্বালতে পারি একটু আলো! দাদা ও-দাদা মানুষ আমি সাদা পেলে খাই নাইলে নাই চলছে ভালো, খেটে খাই! দাদা, দেখুন দাদা আমার গায়ে কাদা দু'মুঠো খাই, তবু চাই সর্ব সম্মান আমিও পাই! দাদা, শুনুন দাদা আমি মানুষ সাদা কেমন দেশে আছি কষ্টে করে জীবন বাজী! দাদা, বুঝলেন দাদা কেউ নয় সাদা সব দুর্নিতির ছলচাতুরী আমার কি? চালাই হাতুড়ী! বর্তমান সময়ের বাস্তব দিকের কিঞ্চিৎ কিছু তুলে ধরার চেষ্টা করলাম। ২৩ অক্টোবর ২০২৩

কবিতা: বিদ্যুৎ | মুহাম্মাদ আব্দুল হালিম

  বিদ্যুৎ ______ মুহাম্মাদ আব্দুল হালিম।। ধূত! বিদ্যুৎ, কেন তোমার গোস্যা? এই আছ এই নাই কোথা গেছ খোঁজ নাই কিসে পাই ভরসা! তুমি বড় অভিমানি, যত শুনি কানাকানি কিছুদিন থির হয়ে থাক না! আঁধারিতে আলো দাও ভোগ দিয়ে সুখ পাও অকারণে মুখে মুখে বকো না। বিদ্যুৎ, ওহে ভাই ঠিকঠাক বলে যাই তুমি আজ গৃহিণীর দ্বন্দ্ব, কভূ দেখি চুপ মারো ফের দেখি ফাল মারো তুমি বিনে সবকিছু বন্ধ। বিদ্যুৎ, লাইনচ্যুত তুমি শালা উব্বুৎ(?) তুমি বিনে সংসারে কষ্ট, জমাকরা গোশ্ত মাছ মুরগী ও রাজহাঁস শাক- ভাত সবই অাজ নষ্ট। তুমি নাকি ঢের মোটা আজ দেখি ছোটা ছোটা নেতাদের তুমি কত গর্ব, কে তোমার তুমি কে যাদুমনি সোনা হে তুমি বিনে ক্ষমতাই খর্ব। আছ তুমি সংসদে নাচ ভাই পদে পদে বাস্তবে কী তোমার শক্তি? ঝড় হলে পর হও বাদলেতে বদলাও তারপরও রাখিবে কে ভক্তি? বিদ্যুৎ যমদূত হিসেবেতো পরাভূত শক্তিতে তুমি নও পুষ্ট, বিদ্যুৎ খুঁৎ খুঁৎ স্বভাবেতে ন্যাড়া ভূত সব দোষে তুমি আজ দুষ্ট। (লেখক আমর বড় দুলাভাই, মুহাম্মাদ আব্দুল হালিম একজন মুহাদ্দিস ও শিক্ষক ছিলেন। তিনি ২০১৫ সালে ইন্তেকাল করেছেন)

কবিতা: চুরি করলি তুই | এ এম হাসান নাসিম

চুরি করলি তুই -এ এম হাসান নাসিম কর দিমু মুই ভালোই খেলা পাতছো ডাকাতি করো সাধুকে ধরো এভাবেই এগিয়ে যাচ্ছো? ভরিয়া ভুড়ি দেশ সহ চুরি এ কেমন খেলা হায় দেশটা আমার আমাদের সবার কোথায় পালাবি হায়! দিতে হবে হিসাব ছাড়িয়া দে সব বুঝে নিবো পাই পাই আমার দেশ লুটপাটে শেষ এতো সহজে ভুলি নাই! ৯ জুন ২০২৩

কবিতা: কবর দে স্বৈরাচার | এ এম হাসান নাসিম

কবর দে স্বৈরাচার  -এ এম হাসান নাসিম কবর দে স্বৈরাচার খবর দিলো মা তুই মিছিলে না গেলে ভাত খাবো না! মরা ভালো এমন বাচায় যেখানে মরি কথায় কথায়! এমন জীবন চাইনারে মা যেথায় ঋণ মাথায় মাথায়! আজ যাবো, কাল যাবো মিছিল করবো, মিটিং করবো এই স্বৈরাচার পতন করবো পরে তোমায় ফোন করবো কথা হবে মা তোমার ছেলে ছুটেছে আজ ঘরে ফিরবে না তোমার ডাকে এই নতুন সাজ ০৪ জুন ২০২৩

কবিতা: কাইঠু | এ এম হাসান নাসিম

কাইঠু  -এ এম হাসান নাসিম কি হয়েছে এমন বেড়েছে কেবল বারোশো তাতে কি হয়েছে আগে ছিলো একশো! খেতেই হবে একি কথা কিনতে না পারলে খাবে না এতো দিনতো কিনেছো টাকা না থাকলে পাবে না! এটা মাত্র কাচা মরিচ না খেলে কি আসে যায় শুকনো দিয়ে চালিয়ে নে ঝাল তো ওটাতেও পাওয়া যায়! ঝাল দরকার, কি করবে সরকার সব সিন্ডিকেটে আটকা এক'পা আগলে দু'পা পিছায় কাইঠু পেয়ে টাটকা! কাইঠু কি ভাই টাকা দেয় না? এটা কি কও ভাই? এতো প্রশ্ন কেন করিস টাকা যেটা কাইঠু সেটাই! ০২ জুলাই ২০২৩

কবিতা: প্রতিবাদী | এ এম হাসান নাসিম

প্রতিবাদী  -এ এম হাসান নাসিম আমি একটু প্রতিবাদী প্রতিবাদটাই স্বভাব দিন দুপুরে হাক ডাক আমার রাতে বেজায় ভাব! কথায় বেশ গরম আমি সরম লজ্জা কম প্রতিবাদে চিল্লাই আমি কথাও বলি কম! বেজায় হাসি, সে কি খুসি চাল বুঝিনি ভাই রাজনীতি রীতি নিতি বেজায় খারাপ ছাই! খেলাম মার দিলাম দৌড় রক্ষা হলোনা তাতে দুটি পিটান খেয়ে আমার বেন্ডেজ এখন হাতে! বলছিলো দাদা এটি খুব সাদা শুধু প্রতিবাদ করে যাও যাইহোক ওপরে আসবেনা ধুপ করে নিচে বসে এগুলো খাও! শুনেছিলাম কথা মানিনি তথা খেতে হলো দু'টো বারি বাম হাত ভেংগে ঝুলেছে গলায় ডান হাতে শৌচাগারে কি করি! ধরি ধরি ধরি মরি মরি মরি আহ উহ কি বেথা আর নেই আমি নেই প্রতিবাদ ধুত ছাই ছাতা মাথা। ০১ আগস্ট ২০২৩

কবিতা: ভুলেছি | এ এম হাসান নাসিম

  ভুলেছি - এ এম হাসান নাসিম আজ ভুলেছি ভোট, ভুলেছি রাষ্ট্র ভুলেছি ফেলানীর লাশ সাগর রুনির হত্য কান্ড হয়ে গেছে ইতিহাস! আজ ভুলেছি ভালো, ভুলেছি মন্দ ভুলেছি সত্যের জিত মুখ বুঝে মেনে নেই সবই তাই খুন হয় বিশ্বজিৎ! ভাইয়ে ভাইয়ে দন্দ, কি তাতে মন্দ নিশ্চিন্তে চলে আহার শিক্ষা নাই শিক্ষাঙ্গনে বুয়েটে মরে আবরার! ঘরে ঘরে কষ্ট, হয়ে সব নষ্ট ভুলে গেছি ইতিহাস নিরঅপরাধ ফাঁসিতে ঝোলে গুম হয় ইলিয়াস! কই যদি কথা, তাতে মাথা বেথা হতে পারি গ্রেফতার, শত আলেম নির্দোষ হয়েও বরণ করেছে কারাগার!